ডেঙ্গুর সময় ছুটি নিয়ে দেশ ছেড়েছিলেন তাপস : রফিকুল ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


বিএনপির কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে করোনার দুর্যোগের সময় তৎকালীন মেয়র তাপস সতেরো দিনের ছুটি নিয়ে চলে গিয়েছিলেন। যে দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল সেটি আর হয়নি। ডেঙ্গুর সময় আমাদের হাসপাতালগুলোতেও সংকট ছিল।

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৪৫ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পাশাপাশি করোনায়ও অনেক রোগী আক্রান্ত হচ্ছেন। দুর্ভাগ্য আমাদের আমরা এটা নিয়ে ব্যাস্ততার জন্য আলোচনা করতে পারিনি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে৷ তারা জনগণকে নিয়েই কাজ করে। করোনার সময় যখন মানুষ মানুষের খোঁজ নিতে ভয় পেত সেসময়ও ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপি নেতাকর্মীরা সারা দেশে চিকিৎসায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, ডেঙ্গুতে চিকিৎসার পাশাপাশি সচেতনতার প্রয়োজন। গত বছর আমরা পুরো ঢাকা শহরে লিফলেট বিতরণ করেছি। এরপর ডেঙ্গুর প্রকোপ কমে গিয়েছিল। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটা কমে এসেছিল মানুষের সচেতনতার কারনে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সব জায়গায় আছে। তারা সবসময় চক্রান্ত করতে চায়। আমি সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে বলিষ্ঠ ভূমিকা পালন করুন। নয়ত মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে।

তিনি বলেন, এদেশের মানুষের চাহিদা ও আকাঙ্খা পূরণের দায়িত্ব আপনাদেরই। হাসপাতালগুলোতে পর্যন্ত মেডিসিন ও রেশন আছে কীনা তা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য সেক্টরের দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এখনই। এ ব্যাপারে আমাদের সকলের সজাগ দৃষ্টি ও সচেতনতা দরকার।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোজেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার ও জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি