সারাদেশ
ভূরুঙ্গামারীতে শাহিন শিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হকের (শাহিন শিকদার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরও ৭৪ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ
শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চৌরাঙ্গী এলাকায় এ সংঘর্ষ হয়।
দুইগ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান (২০) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার উত্তর হিঙ্গুলী এলাকার আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা গেছে, নিহত তাহমিদ ইসলামী একসময় ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঘন কুয়াশা ও ঠান্ডায় জনজীবন বিপযস্ত কুড়িগ্রাম
ঘন কুয়াশা ও ভয়াবহ ঠান্ডায় জনজীবনে বিপর্যস্ত উত্তরের জেলা কুড়িগ্রাম। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পরেছে এ অঞ্চলের খেটে-খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন তীব্র ঠান্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে বেরিয়ে পরেছেন রিকশা চালক, ভ্যানচালক, দিনমজুর সহ নানা শ্রেণি পেশার মানুষ।
সাবেক এমপি ও বিকন ফার্মার এমডি বুলবুল আর নেই
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক এমপি ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয় টি নিশ্চিত করেছেন এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন।
গোসাইরহাটে চারটি মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান, প্রশংসায় ভাসলেন মিয়া নুরুদ্দিন অপু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চারটি মন্দির কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ ও জটিলতার অবসান হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা, পূজা-পার্বণের সময়সূচি এবং মন্দির ব্যবস্থাপনা নিয়ে এ বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।
গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া এলাকার হাজ্বী হাছেন আলী কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালেকের বাড়ি মোড় এলাকার মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পার্কিংবিহীন হাসপাতালের লাইসেন্স নবায়ন, উল্টো জরিমানার শিকার সেবা নিতে আসা রোগী-স্বজনদের
সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হেলথ এইড ও আভিসিনা হাসপাতাল ও প্যাথলজিতে নেই নিজস্ব ও কার্যকর কোনো পার্কিং ব্যবস্থা। অথচ নিয়মিতভাবে লাইসেন্স নবায়ন ও প্রত্যয়ন দিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়। ফলে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনরা।
পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে পতিতাবৃত্তি পরিচালনা ও পতিতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. হালিমকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে লড়বেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এখনো অনেক আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনেও এখনো বিএনপির কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে ঘিরে গুঞ্জন চললেও ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী।
আলিফার খাওয়া হয়নি আর গরম ভাত
তখনও দুপুরের ভাত চুলায়। রান্না শেষ না হওয়ায় মা কিছুক্ষণ অপেক্ষা করতে বলে প্লাস্টিকের বস্তা নিয়ে প্রতিবেশীর বাসায় পাঠিয়েছিলেন মেয়েকে। কিন্তু গরম ভাত নিয়ে ফিরে আসার অপেক্ষায় থাকা মা আর খুঁজে পাননি তাঁর শিশু কন্যাকে। পরদিন সকালে পাশের একটি বাড়ির দরজার সামনে মেলে ১৩ বছর বয়সী সেই শিশুর মরদেহ।
কুড়িগ্রামের ৬ উপজেলা পেল নতুন ইউএনও
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ছয়টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিবর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।