সারাদেশ
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জেলা জামায়াতের সেক্রেটারি
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। তাঁর পদে মনোনয়ন পেয়েছেন দলটির কুষ্টিয়া শহর শাখার আমির মাওলানা মো. এনামুল হক।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত হানার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী থেকে সারাদেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতির কারণে কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
সিলেটের এমসি কলেজে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর মামলায় মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে ছিলেন নির্যাতনের শিকার নারী, তার স্বামী, মামলার তদন্ত কর্মকর্তা, বিচারিক ম্যাজিস্ট্রেট, এমসি কলেজের একজন শিক্ষক এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক।
১৬ জুলাই খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। মঙ্গলবার সকালে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
ইয়াবাসহ গ্রেপ্তারের পর এনসিপি নেতা বহিষ্কার
ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোসাইরহাটে ১'শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শরীয়তপুর গোসাইরহাট থানার মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১'শ পিস ইয়াবাসহ শাহরিয়ার আহমেদ সিয়াম (২২) ও নাঈম হোসেন ফারদিন(১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুরে রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর
দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রক্তসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের উপশহর এলাকায় রক্তকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে যন্ত্রপাতিগুলো রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত টিটিইর শাস্তির দাবিতে রেললাইন অবরোধ করায় সাময়িকভাবে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল রুনা ডিবির হাতে গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা যশোরের রুনা পারভীন (২৫) এবার অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
হামলার পর নিখোঁজ, মিরসরাইয়ে মিলল লরি চালকের মরদেহ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে থাকা লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জামাল (৫৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।
স্বামী ৩ বছর যাবত প্রবাসে, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুলাই রাতে খাদিজার প্রসববেদনা শুরু হলে তাঁর জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে যান। তাঁদের দাবি, ওই রাতেই খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে নবজাতককে নিয়ে তিনি লাখাই উপজেলার নকলাউক গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। আক্তার বানু বলেন, ঘরে প্রবেশের পর তিনি নবজাতকের কান্নার শব্দ শুনেছেন এবং একটি ছেলে সন্তান দেখেছেন। একই দাবি করেন প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহারের ভাষ্য, তিনি নবজাতককে কোলে নিয়েছিলেন।