১৬ জুলাই খুলছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। মঙ্গলবার সকালে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।

তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় ১৫ জুলাইয়ের পর পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নিষেধাজ্ঞা আর বাড়ানো হবে না। ফলে ১৬ জুলাই থেকে পর্যটকরা আবারও বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত ৮ জুলাই টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলার সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার থেকে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি এবং আবহাওয়া অনুকূলে আসায় নিষেধাজ্ঞা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৮ জুলাই বান্দরবানে বন্যা দেখা দেয়। এ সময় পাহাড়ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয় এবং জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার