মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জেলা জামায়াতের সেক্রেটারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার। তাঁর পদে মনোনয়ন পেয়েছেন দলটির কুষ্টিয়া শহর শাখার আমির মাওলানা মো. এনামুল হক।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা জামায়াতের নতুন সেক্রেটারি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া দলটির সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন-এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মোমিন বিশ্বাস-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, 'শ্রদ্ধেয় দায়িত্বশীল, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থতার সাথে দ্বীনি দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত রোকন ভাইদের রোকনিয়াত মুলতবি থাকবে। সে মোতাবেক আমাদের জেলা সংগঠনের সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়াদ্দারের স্থলে কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব এনামুল হক, ইনশাআল্লাহ এবং সহকারী সেক্রেটারি জনাব মাজহারুল হক মমিন-এর স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোমিন বিশ্বাস, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা ভাইদের তাঁর দ্বীনের জন্য কবুল করুন।'

পদ হারানোর ব্যাপারে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তাঁর মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তাঁর সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার