ইয়াবাসহ গ্রেপ্তারের পর এনসিপি নেতা বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইয়াবাসহ গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে দলের প্রাথমিক সদস্যপদ এবং সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার অভিযোগে শাকিল খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা