সারাদেশ
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত টিটিইর শাস্তির দাবিতে রেললাইন অবরোধ করায় সাময়িকভাবে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল রুনা ডিবির হাতে গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা যশোরের রুনা পারভীন (২৫) এবার অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
হামলার পর নিখোঁজ, মিরসরাইয়ে মিলল লরি চালকের মরদেহ
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে থাকা লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জামাল (৫৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচার মৃত মুনাফ বেপারীর ছেলে।
স্বামী ৩ বছর যাবত প্রবাসে, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুলাই রাতে খাদিজার প্রসববেদনা শুরু হলে তাঁর জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে যান। তাঁদের দাবি, ওই রাতেই খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে নবজাতককে নিয়ে তিনি লাখাই উপজেলার নকলাউক গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। আক্তার বানু বলেন, ঘরে প্রবেশের পর তিনি নবজাতকের কান্নার শব্দ শুনেছেন এবং একটি ছেলে সন্তান দেখেছেন। একই দাবি করেন প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহারের ভাষ্য, তিনি নবজাতককে কোলে নিয়েছিলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আমরা কেন পানিতে, শিক্ষামন্ত্রী কেন এসিতে’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, শিক্ষামন্ত্রী শুধু পরীক্ষা সংস্কারের কথা বলছেন। অথচ দেশের অনেক এলাকা বন্যাকবলিত থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর মন্তব্য শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়িয়েছে এবং তাঁর সিদ্ধান্তগুলো শিক্ষার্থীবান্ধব নয়।
প্রাণী সংরক্ষণে ‘প্রাণ সংহতি’ পেলেন কলাপাড়ার এসিল্যান্ড
তিনি বলেন, বন্যপ্রাণী সম্পর্কে মানুষের সচেতনতার অভাব রয়েছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় তিনি একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। কলাপাড়ায় ১৬টি মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। বিভিন্ন প্রজাতির বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে একটি অ্যানিমেল শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া কুয়াকাটায় একটি অ্যানিমেল মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
নানির সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্বজনরা জানান, দুপুরে মাদরাসা থেকে ফিরে নানির সঙ্গে পুকুরে গোসল করতে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে যেতে বললেও সবার অগোচরে সে আবার পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ঘোষণা, মসজিদ নির্মাণসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে তিনি মারা যান। পরে তাঁকে রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ছাত্রীর মায়ের হামলায় গুরুতর আহত শিক্ষিকা, বিচ্ছিন্ন ৪ আঙুল
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষিকাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রীর মায়ের বিরুদ্ধে। হামলায় শিক্ষিকার মাথায় চারটি কোপ লাগে এবং হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোছা. প্রিয়া বেগম (২৫) ওই এলাকার হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ৩
ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতাকর্মীরা, বাইকে আগুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুরে আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
মাদারীপুরের বহুল আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানার অধীন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র।