আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সাবেক সহসভাপতি নুর হোসেন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহার চৌধুরী, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইমাম হোসেন বাবলু, তৌহিদ উদ্দৌজা, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ইনজামামুল হক ইমন প্রমুখ।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ ছাইফুর রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী, প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে সালমা, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন প্রমুখ।