চলন্ত অটোরিক্সার ওপর ভেঙে পড়লো মেট্রোরেলের পিলার, আহত ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রোরেলের একটি পিলারের অংশ ভেঙে নিচের ব্যস্ত সড়কে পড়েছে। এতে একটি অটোরিকশা ও একটি ব্যক্তিগত গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুলুন্ড ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রো লাইনের ১৯ নম্বর পিলারের ওপরের ভারী কংক্রিটের ‘প্যারাপেট’ অংশ হঠাৎ খসে পড়ে চলন্ত যানবাহনের ওপর। কংক্রিটের বিশাল স্তূপের নিচে পড়ে একটি অটোরিকশা প্রায় পিষ্ট হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং রক্তাক্ত যাত্রীদের ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক ব্যক্তি প্রাণপণ চেষ্টা করছেন বেরিয়ে আসার জন্য। আশপাশের লোকজন তাকে টেনে তুলতে সহযোগিতা করেন। অটোরিকশার পাশেই থাকা একটি কমলা রঙের ব্যক্তিগত গাড়ির সামনের অংশও ওপর থেকে পড়ে আসা সিমেন্টের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে যায়।

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নির্মাণাধীন পিলারের একটি অংশ অনাকাঙ্ক্ষিতভাবে সড়কে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহত দুজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় মেট্রো প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এমএমআরডিএ’র কর্মীরা ঘটনাস্থল সুরক্ষিত করতে কাজ করছেন, যাতে পুনরায় কোনো কংক্রিট বা নির্মাণসামগ্রী খসে না পড়ে।

ঘটনার পর ব্যস্ততম এ সড়কে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দিনের ব্যস্ত সময়ে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী ছাড়া নির্মাণকাজ পরিচালনা করাকে চরম অবহেলা বলে মন্তব্য করেছেন অনেকে। পুলিশ আপাতত সড়কের একপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি