চীনা রোবট নিজেদের উদ্ভাবন বলে প্রচার, এআই এক্সপো থেকে বের করে দেয়া দেয়া হলো ভারতীয় বিশ্ববিদ্যালয়কে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নয়াদিল্লির উপকণ্ঠের গ্রেটার নয়ডার গালগোটিয়াস ইউনিভার্সিটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করার অভিযোগে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ইন্ডিয়া এআই এক্সপো থেকে বের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কার্যক্রমকে ভারতীয় প্রযুক্তি মহলে অনৈতিক ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক্সপোর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি বাণিজ্যিকভাবে উপলব্ধ চীনা রোবটকে ‘অরিয়ন’ নামে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন দাবি করেন। রোবটটির ভিডিও বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অব এক্সিলেন্স’-এর অর্জন হিসেবে সরকারি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও শেয়ার করা হয়।

কিছু ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা রোবটটির আসল পরিচয় প্রকাশ করেন। এটি চীনা রোবোটিকস কোম্পানি ইউনিট্রি–এর তৈরি ‘ইউনিট্রি গো২’ মডেল, যার বাজারমূল্য প্রায় ১,৬০০ ডলার। ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় রোবটের আসল ব্র্যান্ডিং আংশিকভাবে মুছে ফেলেছিল, যাতে এটি মনে হয় যেন তারা নিজস্বভাবে তৈরি করেছে।

এর গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় দাবি করেছিল, এ ধরনের এআই প্রযুক্তি উন্নয়নের জন্য তারা ৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। তবে, সত্যটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে।

বিবৃতিতে তারা বলেন, 'গালগোটিয়াস এই রোবট কুকুরটি তৈরি করেনি এবং আমরা এরকম দাবি করিনি। তবে আমরা এমন মেধা তৈরি করছি, যারা শিগগিরই ভারতেই এই ধরনের প্রযুক্তি উদ্ভাবন করবে।'

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাসে আনা হয়েছে। এই রোবটও শেখার উদ্দেশ্যে সম্প্রতি কেনা হয়েছে।

তবে আন্তর্জাতিক ও সরকারি মানের একটি প্রদর্শনীতে বিদেশি প্রযুক্তি নিজস্ব উদ্ভাবন হিসেবে চালানোর চেষ্টা প্রযুক্তি মহলে বিতর্ক সৃষ্টি করেছে। এ ঘটনার পর ভারতের এআই এক্সপো কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে তাদের বুথ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

বিশ্ববিদ্যালয়ের এই কর্মকাণ্ডের সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাও শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি