দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, 'সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ। দেশবাসীকে কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার অনুরোধ করছি।”
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।