ছাত্রদলের নতুন নেতৃত্ব চূড়ান্তের পথে, আলোচনায় রয়েছেন যারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪

জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির দুই বছরের মেয়াদ গতমার্চ শেষ হয়েছেএরপর থেকেই সংগঠনটির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব গঠন নিয়ে বিএনপির নীতিনির্ধারণী মহলে আলোচনা জোরদার হয়েছে।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দলীয় অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এমন কয়েকজন দায়িত্বশীল নেতার ভাষ্য, অতীতে গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত হলেও রাজপথে ধারাবাহিকভাবে সক্রিয় থাকা নেতাদের এবার নেতৃত্বে আনার বিষয়ে ইতিবাচক ভাবনা রয়েছে। এতে সংগঠন আরও গতিশীল হবে বলে মনে করছেন তারা।

দলীয় সূত্রে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন-মনজুরুল আলম রিয়াদ, শ্যামল মালুম, আমান উল্লাহ আমান, আনোয়ার পারভেজ, মো. খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, ইব্রাহিম খলিল, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, শরীফ প্রধান শুভ, গণেশ চন্দ্র রায় সাহস, ফারহান আরিফ, মমিনুল ইসলাম জিসান, মিনহাজ আহমেদ প্রিন্স, নাহিদুজ্জামান শিপন, রাজু আহমেদ, মাহমুদ ইসলাম কাজল, আনিসুর রহমান খন্দকার অনিক, আজিজুল হক জিয়ন এবং কাজী জিয়া উদ্দিন বাসিতসহ আরও অনেকে।

তবে এ বিষয়ে বিএনপি বা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।

সংগঠনটির তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগীতরুণ নেতৃত্বের হাতেই জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব তুলে দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার