ছাত্রদল নেতা বাসিতের সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আর্থিক সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি মুনায়েমের জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে মুনায়েমের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। এই সহায়তার মাধ্যমে বাস্তবায়ন ঘটে তার বহুদিনের উচ্চশিক্ষার স্বপ্ন।

লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমে সাফল্য অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সীমিত আয়ের পরিবারের পক্ষে ভর্তি ফি ও আনুষঙ্গিক ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসিত মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ান এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করেন।

ভর্তি সম্পন্ন হওয়ার পর মো. মুনায়েম ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সহযোগিতা না পেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার পক্ষে খুবই কঠিন হয়ে যেত।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করে মানবিক সেবার মাধ্যমে এই সহযোগিতার প্রতিদান দিতে চান।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাক্ষেত্রে এ ধরনের মানবিক উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এমন প্রত্যাশাই সবার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি