চেম্বার থেকে ফিরে শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশে অসহায় দুই বছরের শিশুর কান্না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ; সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা পুলিশের

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নিজ বাসায় শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় পাশের কক্ষে থাকা দুই বছরের নাতনি অক্ষত থাকলেও কান্নারত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শনিবার রাতে বহুতল ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম মালয়েশিয়াপ্রবাসী ছেলে বিল্লাল হোসেনের পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন। তার পুত্রবধূ শারমিন আক্তার একজন দন্ত চিকিৎসক। প্রতিদিনের মতো শনিবার বিকেলে তিনি বড় মেয়েকে নিয়ে চেম্বারে যান। ছোট মেয়ে ফাইজা দাদির সঙ্গে বাসায় ছিল।

রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে শারমিন দেখেন, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে ভেতরে ঢুকেই তিনি শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশের কক্ষে দুই বছরের মেয়েটি কাঁদছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে।

নিহতের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাসার আলমারি ভেঙে স্বর্ণের চেইন, আংটি, কানের দুল এবং নগদ পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি শাবল ও ভাঙা কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব সরঞ্জাম সঙ্গে করেই নিয়ে এসেছিল দুর্বৃত্তরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ধারালো অস্ত্রের আঘাতে শাহিদা বেগমের গলায় গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভবনটিতে এখনও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। তাই আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে