চাঁদা চেয়ে না পেয়ে বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা মিয়ার ওপর চাঁদা দাবি করে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোনা মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম সোনা মিয়া তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের ভাষ্য, মাছ চাষের জন্য নিজের পুকুর খনন করছেন শহিদুল ইসলাম। খনন করা মাটি সরকারি সড়ক নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছিল। শনিবার সকালে ট্রাক্টরে করে সেই মাটি নির্মাণাধীন সড়কে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, দামোদরপুর ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, নান্নু মিয়া, লাজু মিয়া, সিরাজুল ইসলামসহ কয়েকজন শহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান।

হামলায় লাঠির আঘাতে শহিদুল ইসলামের মাথা ফেটে যায়। এ সময় আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শহিদুল ইসলাম সোনা মিয়া অভিযোগ করে বলেন, পুকুর খননের মাটি নির্মাণাধীন সড়কে সরবরাহ করাকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা