রাজধানী

ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুক্রবার (২৬ জুন) রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ রেজা। তিনি বলেন, একটি শক্তিশালী ব্যবসায়িক কমিউনিটি গড়ে তুলতে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই। তাঁর মতে, ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

২৫ জুলাই, ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় স্বাস্থ্য অধিদপ্তরের, জবাব না দিলে লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালকে ৭২ ঘণ্টা সময় স্বাস্থ্য অধিদপ্তরের, জবাব না দিলে লাইসেন্স বাতিল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’-এর বিধান লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল

ইয়াবা সেবন করে রামিসার ওপর পৈশাচিক নির্যাতন চালায় ঘাতক সোহেল

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার আগে মাদক সেবনের কথাও জানিয়েছেন। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান। ঘটনাটি ঘটে গত ২৭ মে ভোরে, ঈদুল আজহার আগের দিন। ওইদিন ভোর ৬টা থেকে ৯টার মধ্যে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

২৫ জুলাই, ২০২৬
গাবতলীর হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

গাবতলীর হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

রাজধানীর গাবতলী পশুর হাটে শেষ সময়ে ক্রেতার সংখ্যা কমে যাওয়া এবং পশুর সরবরাহ বেশি থাকায় গরুর দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এতে অনেক খামারি ও ব্যাপারী লোকসানে গরু বিক্রি করতে বাধ্য হয়েছেন। বিক্রি না হওয়া পশু তারা পরিবহনকারী যানবাহনে করে ফিরিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হাট ঘুরে দেখা যায়, একের পর এক যানবাহনে অবিক্রিত গরু তুলছেন বিক্রেতারা। কেউ আবার যানবাহনের অভাবে হাটজুড়ে তা খুঁজে বেড়াচ্ছেন।

২৫ জুলাই, ২০২৬
রামিসার পাশের বাসা থেকে ৫ বছরের শিশু নিখোঁজ

রামিসার পাশের বাসা থেকে ৫ বছরের শিশু নিখোঁজ

রাজধানীর পল্লবীতে হত্যার শিকার রামিসার বাসার পাশের এলাকা থেকে ইব্রাহিম নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার আগে শিশুটির আশপাশে বাড়িওয়ালার এক ছেলেকে দেখা গেছে। এ ঘটনায় গত ৬ জুন পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। তবে পুলিশ বলছে, বাড়িওয়ালার ছেলের সম্পৃক্ততার বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

রাজধানী ঢাকায় পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোরবানির পরপরই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
কোরবানিতে আহত ৮০ জন ঢামেকে

কোরবানিতে আহত ৮০ জন ঢামেকে

পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে গরুর গুতো ও ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহতরা হাসপাতালে আসতে থাকেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ গরুর গুতোয়, আবার কেউ কোরবানির সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি হাসপাতাল কর্তৃপক্ষ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি হাসপাতাল কর্তৃপক্ষ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অবহেলার কারণে শিশুদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। এতে আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার (২৭ মে) রাতে নবজাতক হারানো এক বাবা হাবিবুর রহমান রাজধানীর রমনা থানায় অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার (২৮ মে) সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮

গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ২৮

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গুলশান-২-এর দুটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পা ব্যবসার আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে দেশে প্রথম জলবায়ু চলচ্চিত্র উৎসব, পরিবর্তনের বার্তা ছড়াতে এক মঞ্চে তরুণ ও নির্মাতারা

বিশ্ব পরিবেশ দিবসে দেশে প্রথম জলবায়ু চলচ্চিত্র উৎসব, পরিবর্তনের বার্তা ছড়াতে এক মঞ্চে তরুণ ও নির্মাতারা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনভিত্তিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে চলচ্চিত্র নির্মাতা, পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও তরুণ নেতারা অংশ নেন। জিটিডি মিডিয়া প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ ও জীবন বিজ্ঞান অনুষদের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজুর রহমান। আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

২৫ জুলাই, ২০২৬
হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শেডে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি