বিশ্ব পরিবেশ দিবসে দেশে প্রথম জলবায়ু চলচ্চিত্র উৎসব, পরিবর্তনের বার্তা ছড়াতে এক মঞ্চে তরুণ ও নির্মাতারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনভিত্তিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে চলচ্চিত্র নির্মাতা, পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও তরুণ নেতারা অংশ নেন।

জিটিডি মিডিয়া প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ ও জীবন বিজ্ঞান অনুষদের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজুর রহমান। আয়োজকরা জানান, জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

উৎসবে আড়াই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সংকট এবং স্থানীয় বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্যে প্রধান সমন্বয়কারী খালেদ শামস বলেন, গল্প ও চলচ্চিত্র মানুষের চিন্তা ও আচরণে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে চলচ্চিত্র কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

পরে ‘জলবায়ু পরিবর্তন : গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুবসমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ফাবেহা মনির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং জিটিডি মিডিয়া প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাতেমা ঝুমকি। আলোচনা সঞ্চালনা করেন পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থার মহাসচিব ড. শাহরিয়ার হোসেন।

দিনের শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিচারকদের সেরা পুরস্কার অর্জন করে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য টেস্ট অব হানি’। এছাড়া যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের দুটি চলচ্চিত্র সেরা জলবায়ু চলচ্চিত্রের স্বীকৃতি লাভ করে। তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে পুরস্কার পায় নরওয়ের একটি প্রযোজনা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চলচ্চিত্র উৎসব আয়োজন সময়োপযোগী উদ্যোগ। তিনি এ ধরনের আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান এবং সরকারি সহায়তার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

সমাপনী অনুষ্ঠানে উৎসব পরিচালক আশরাফুল আলম জানান, এটি কেবল একটি উৎসব নয়, বরং দেশব্যাপী একটি আন্দোলনের সূচনা। আগামী দিনে দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম বিস্তৃত করা হবে। পাশাপাশি তরুণদের জলবায়ু বিষয়ক গল্পকার হিসেবে গড়ে তোলা, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি পরিচালনা এবং নীতিনির্ধারণী সংলাপ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি