রাজধানী

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে নিজেদের কমিশন কর্তনের পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারকারী চক্রের আরও ০২ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)'র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার একটি চৌকস আভিযানিক দল গত ১২/০৭/২০২৬ খ্রি. নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

২৫ জুলাই, ২০২৬
ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন সিকিউরিটি গার্ড, উপহার পেলেন প্রধানমন্ত্রীর

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন সিকিউরিটি গার্ড, উপহার পেলেন প্রধানমন্ত্রীর

রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন তিনি। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে আব্দুস সালামের জন্য উপহার পাঠান প্রধানমন্ত্রী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবরও নেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবি প্রধান জানান, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়। বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

২৫ জুলাই, ২০২৬
মিরপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার একজন

মিরপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার একজন

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে টহলরত পুলিশ সদস্যরা মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশ থেকে গুলির শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভুইয়া ওরফে শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বনানীতে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল ট্রাফিক পুলিশ

বনানীতে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল ট্রাফিক পুলিশ

ট্রাফিক গুলশান জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি পালনকালে হঠাৎ এক নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে যান। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ব্যবসার নামে ১৪ কোটি টাকা প্রতরণার দায়ে সোমেন সাহা গ্রেপ্তার

ব্যবসার নামে ১৪ কোটি টাকা প্রতরণার দায়ে সোমেন সাহা গ্রেপ্তার

রাজধানীর গুলশানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সৌমেন সাহা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
রাতভর অভিযানের পর গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

রাতভর অভিযানের পর গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

শ্রম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রাতভর অভিযান চালিয়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘন ও আদালতের রায় অবমাননার মামলায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ। তবে অভিযানের শুরুতেই ভবনে প্রবেশে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২৫ জুলাই, ২০২৬
‎কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

২৫ জুলাই, ২০২৬
চকবাজারে ভবনে আগুন, কাজ করছে ৬ ইউনিট

চকবাজারে ভবনে আগুন, কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়।

২৫ জুলাই, ২০২৬
‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’

‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত এবং নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে। এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৩২৩টি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৩২৩টি মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একই সময়ে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর এলাকায়। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২

বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযানে আটক ৮২

শনিবার (৪ জুলাই) দিনভর বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলস্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে