বসুন্ধরায় আবাসিক এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈমের মা আইরিন কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, বুধবার (গতকাল) রাত আনুমানিক ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের প্রাইভেট কারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহীরা নাঈমকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, মারধরের একপর্যায়ে নাঈমকে আই ব্লকের ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে ফেলে রেখে চলে যান হামলাকারীরা। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নাঈমের গলা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের খালাতো ভাই মো. রাকিবুল ইসলাম শামীম অভিযোগ করে বলেন, বুধবার রাত ১০টার দিকে নাঈমের ফোন নম্বর থেকে তাঁর কাছে একটি কল আসে। ফোনে নাঈমের কণ্ঠ শোনা না গেলেও হইচইয়ের শব্দ শোনা যাচ্ছিল। এরপর আর নাঈমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টা পর বসুন্ধরা আবাসিক এলাকার এক নিরাপত্তাকর্মী ফোন করে জানান, নাঈমকে মারধর করে ফেলে রাখা হয়েছে।

শামীম বলেন, “আমরা গিয়ে দেখি নাঈম গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের পর নাঈম কিবরিয়ার নামে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে