বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
মিরসরাইয়ে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে একজন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রীবাহী হায়েস গাড়িটি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়েস গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। হঠাৎ চালক সড়কের পাশে গাড়িটি নামিয়ে দেয়। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিলেন। ঘটনাস্থলে কনের নানি ফাতেমা বেগম (৫৫) নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

আহতদের প্রাথমিক চিকিৎসা স্থানীয় বিএম হাসপাতালে দেয়া হয়। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি ওঠায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, 'আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দুটি হায়েস গাড়ি একসাথে আসছিল। হঠাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামানো হয় এবং চালক লাফ দিয়ে নেমে যায়। গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সড়কের পাশে নামিয়েছিলেন।'

দুর্ঘটনার বিষয়ে বিএম হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিকাশ বলেন, 'দুপুর ৩টার আগে একজনকে মৃত এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত ব্যক্তিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল, সবাই চিকিৎসা নিচ্ছেন।'

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব বলেন, 'দূর্ঘটনার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠানো হচ্ছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা