ব্রাহ্মণবাড়িয়ায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চুরি করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে শাহেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
 
শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে ইকবাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
নিহত শাহেদ উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মৃত বিল্লাত আলীর ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে তাদের চোর চোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে এক পর্যায়ে গণপিটুনির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহেদ আলী নিহত হন। শাহেদ নবীনগর পশ্চিম পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানতে পারছি, সে একটি বাড়িতে চুরি করে আরেকটি বাড়িতে সিঁদ কেটে চুরি করতে ভিতরে ঢুকছিল। পরে লোকজনের চিৎকারে এলাকার মানুষ গণপিটুনি দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সদ্য সংবাদ/মমিনুল হক রুবেল

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা