ব্রাহ্মণবাড়িয়ায় ভবনের সিঁড়ির পাশে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর নিথরদেহ, তদন্তে পুলিশ

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৮ আগস্ট, ২০২৬ ১৮:১১:০০
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকায় একটি ভবনের সিঁড়ির পাশ থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত আটটার দিকে পাওয়ার হাউস রোড এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। পরিবারের সঙ্গে তারা ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আনিসুর স্থানীয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ার পর থেকে তাঁরা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের অভিযোগ, আনিসুরের মৃত্যুর পেছনে তাঁর চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, লাশের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর আনিসুরের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল