৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

স
সদ্য সংবাদ ডেস্ক
২ নভেম্বর, ২০২৬ ১৩:১৯:৩২
ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। এমন হতাশাজনক ফলাফলের প্রতিবাদ জানাতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) সকালে কলেজের কার্যালয়ে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। তবে এই ফুলেল শুভেচ্ছা ছিল মূলত কলেজের ফল বিপর্যয়ের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদের একটি পদ্ধতি।

কলেজটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৫৩ জন। সে হিসাবে পাসের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ৮২ শতাংশেরও বেশি পরীক্ষার্থী।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী। এ সময় উপজেলা ছাত্রদলের সহসভাপতি সজিবুর রহমান শান্ত, কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মেহেদী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এ কারণেই প্রতিবাদের ভাষা হিসেবে শিক্ষকদের ফুল দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ছাত্রদল সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি।

ফলাফল নিয়ে উদ্বেগের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কলেজ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতারা।​

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. মিরপুরে সংঘর্ষ-আগুনের ঘটনায় চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২ সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর