বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধ উৎস ও ব্যবহার দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) জাগো নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

এর আগে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারেন- এমন প্রশ্ন ওঠে।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, 'টাকা বৈধ হলে এবং তার উৎস সঠিকভাবে দেখানো গেলে বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে যে কেউ প্রয়োজন অনুযায়ী অর্থ বহন করতে পারবেন।'

তবে তিনি সতর্ক করে বলেন, 'যদি ওই অর্থ ভোটারদের প্রভাবিত করা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি দেখবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি'। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

নির্বাচনকে কেন্দ্র করে অর্থ লেনদেন ও পরিবহন নিয়ে নানা আলোচনা চললেও, বৈধতা নিশ্চিত থাকলে অর্থ বহনে আইনগত কোনো বাধা নেই- এমন বার্তাই দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্র: ইত্তেফাক

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি