বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনার সময় লিলির বাবা-মা গ্রামের বাড়িতে ছিলেন। বড় বোন শোভা জিমনেসিয়ামে গেলে লিলি বাসায় একাই ছিল। জিম থেকে ফিরে শোভা ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। একপর্যায়ে একটি বড় পাতিলের নিচে লিলির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

নিহতের পরিবারের সন্দেহের তীর তাদের হোটেলের কর্মচারী মিলনের দিকে। বড় বোন শোভার দাবি, গত বৃহস্পতিবার খাবার নেওয়াকে কেন্দ্র করে মিলনের সঙ্গে লিলির কথা কাটাকাটি হয়েছিল। আজ দুপুরেও মিলন ওই বাসায় গিয়েছিলেন।

লিলিকে উদ্ধারের সময় বাড়ির মালিক বা প্রতিবেশীদের কাউকেও পাশে পাননি বলে অভিযোগ করেছেন শোভা। পরে এক বন্ধুর সহায়তায় তাকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে। লিলির গলায় রশি প্যাঁচানো এবং ধারালো বঁটি দিয়ে কাটার চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি