বন্দরে টিসিবি পন্য বিক্রিতে চরম অনিয়মের অভিযোগ ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূক্তভোগীদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


বন্দরে টিসিবি পন্য বিক্রিতে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগীদের অভিযোগ টিসিবি ডিলার সুবিধাভোগীদের  কাছে মাসে ২ বার পন্য বিক্রি করে থাকে। কিন্তু দেখা গেছে টিসিবি কার্ডধারীদের মধ্যে প্রায় প্রতি ট্রিপে ৬০/৭০ জন টিসিবি পন্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে। টিসিবির কার্ডধারীরা পন্য নিতে এসে নানা ভাবে  বিভ্রান্তি শিকার হচ্ছে। টিসিবি কার্ডটি ডিলার যখন স্ক্যান করেন তখন বলেন আপনার কার্ড সার্ভার নিচ্ছে না। পরের ট্রিপে এসে মাল নিবেন। এভাবে অনেককে ফিরিয়ে দিচ্ছেন। পরবর্তি ট্রিপে আরেক ডিলার যখন মাল নিয়ে আসেন তখন কার্ডধারীরা কার্ড নিয়ে এলে ঐ ডিলার কার্ড স্ক্যান করে বলে দেন আপনি আগের ট্রিপে মাল নিয়ে গেছেন। আমরা কার্ড আগের ট্রিপে একটিভ হয়েছে। কিন্তু সুবিধাভোগীরা মাল না পেয়ে লাঞ্চনা  বঞ্চনার শিকার হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ২৩নং ওয়ার্ডে গত ২ মাস যাবত এমন অবস্থা চলছে।

অভিযোগ রয়েছে কার্ডধারীদের মাল না দিয়ে এ সকল মাল বাইরে বেশী দামে বিক্রি করে কার্ডধারীদের ঠকাচ্ছে।

নাসিক ২৩নং ওয়ার্ডে টিসিবি পন্য নিতে আসা জয়ন্তি রানী, উজ্জল, মনির, মিতু রানী, শান্ত দাস জানান, গত ২৫ জুন আমরা মাল নিতে আসলে ডিলার শফি বলেন আপনাদের কার্ড সার্ভার নিচ্ছে না। তাই তারা ফিরে যান। পরবর্তিতে গত ২৯ জুন ডিলার মৌসুমী টিসিবি পন্য নিয়ে আসলে তাদের কার্ড স্ক্যান করলে বলেন আপনারা ২৫ জুন মাল নিয়ে গেছেন। এ ভাবে ডিলাররা কার্ড কারসাজি করে টিসিবি পন্য বেশী দামে অন্যত্র বিক্রি করারও অভিযোগ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যপারে ডিলার মৌসুমী বলেন, আমাদের কিছু করার নেই। আমরা যতগুলি কার্ড স্ক্যান করি ততটা মাল বিক্রি করতে পারি। কার্ড স্ক্রান করে মাল না দেয়ার বিষয়ে বলেন, বর্তমানে সার্ভার সমস্যা করছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ ব্যপারে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, টিসিবি পন্য বিক্রির এ জটিলতার কথা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খতিয়ে দেখব। জেলা প্রশাসক আরো বলেন, যারা প্রকৃত টিসিবি পন্য পাওয়ার যোগ্য তাদের অনেকে পাচ্ছেন না তা আমরা খতিয়ে দেখছি। আর সিটি করর্পোরেশন এরিয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের সাখে আলোচনা করে এর সমাধান করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি