মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে কনটেইনার টার্মিনাল চুক্তি’ শীর্ষক মতবিনিময় ও পরামর্শ সভায় এসব মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, 'সরকার অতিগোপনে বন্দরের চুক্তি করেছে প্রবল বিরোধিতার মধ্যেও। এই চুক্তি করার কোনো ম্যান্ডেট এমন সরকারের নেই। জাতিকে না জানিয়ে এভাবে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পেছনে সরকারের কী দায়, তা স্পষ্ট নয়।'
তিনি আরও বলেন, 'এই চুক্তির সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত। অথচ দেশের কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই চুক্তি সম্পন্ন করা হয়েছে। এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী। তাই অবিলম্বে এই ইজারা চুক্তি বাতিল করতে হবে।'
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির সভাপতি শাহাদাৎ হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আর ইউ হাবিব।