বন্দর চুক্তি বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর ইজারা চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারি ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ৩ ডিসেম্বরের মধ্যে চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বজলুর রশিদ ফিরোজ বলেন, 'দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় স্বার্থকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। লুটেরা মাফিয়ারা ব্যাংক লুট করে নেওয়ার পর সাতটি রগ্ন ব্যাংককে একত্রিত করতে সরকার ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও মাত্র ৬ হাজার কোটি টাকার জন্য দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।'

তিনি অভিযোগ করেন, পিপিপি আইনের আওতায় চুক্তি সম্পাদনের পর প্রকাশে কোনো বাধা না থাকলেও সরকার ইচ্ছাকৃতভাবে এসব চুক্তির শর্ত গোপন রাখছে। কোন স্বার্থে এই গোপনীয়তা, সেই বিষয়েও প্রশ্ন রাখেন তিনি।

বাসদের সাধারণ সম্পাদক আরও বলেন, 'লালদিয়ার চরে বন্দর নির্মাণ, পানগাঁও কন্টেইনার টার্মিনালের ইজারা এবং নিউমুরিং, পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা দেশের সার্বভৌম স্বার্থের পরিপন্থী। আগামী ৩ ডিসেম্বরের ভেতর এসব ষড়যন্ত্রমূলক চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।'

এছাড়া, আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বন্দরের চারপাশের সড়ক অবরোধ কর্মসূচির প্রতিও একাত্মতা প্রকাশ করেন তিনি। ‌

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি