বক্তব্যের জন্য রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ভুয়া ছবিকে সত্য ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে তাঁকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান সাদিক কায়েম। পোস্টে তিনি বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত একটি এআই জেনারেটেড ছবিকে সত্য হিসেবে ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তাঁকে হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে যুক্ত করে যে অপতথ্য ছড়িয়েছেন, তা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না।

তিনি আরও লেখেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, তারা যদি সংকটকালে সত্য যাচাই না করে আওয়ামীপন্থী অপতথ্যকে বাস্তব ঘটনা হিসেবে গ্রহণ করেন, তাহলে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়।

সাদিক কায়েম তাঁর পোস্টে উল্লেখ করেন, বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, সেখানে ভুয়া ছবি নির্ভর একটি মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। একই টেবিলে শুটারের সঙ্গে চা খাওয়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিএনপি ও রুহুল কবির রিজভী উভয়েরই নিজেদের অপতথ্য ছড়ানোর দায় থেকে মুক্ত হওয়া উচিত।

এর আগে শনিবার বিএনপির এক সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হামলায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খাচ্ছিলেন—এ ঘটনার বিচার কে করবে, সে প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু