বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাককর্মীদের সড়ক অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডে এ অবরোধের ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গুলশান ট্রাফিক জোনের আওতাধীন ওই এলাকায় আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এর ফলে তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

যানজট ও ভোগান্তি এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁও অভিমুখে যাতায়াত করা যাচ্ছে।

অন্যদিকে, কাকলি মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী যানবাহন চলাচল করছে। একইভাবে বিপরীত দিক থেকেও বিকল্প রুট ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি