বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দলে প্রাথমিকভাবে মনোনীত ইবি শিক্ষার্থী আজাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ে প্রাথমিকভাবে খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. আজাহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানা যায়।

ঘোষণায় জানানো হয়, গত ২৭–২৮ জানুয়ারি বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘BCB Physically Challenged Cricket Talent Hunt 2026’ থেকে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।

মনোনীত ইবি শিক্ষার্থী আজাহারুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে সেই স্বপ্ন পূরণ করা কঠিন ছিল। আমাকে সব সময় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, যেখান থেকে আমি খেলাধুলার প্রশিক্ষণ নিয়েছি। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা এবং আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের উৎসাহ ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং আয়োজিত এই ট্যালেন্ট হান্ট কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান প্রতিবন্ধী ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। বিসিবির অভিজ্ঞ নির্বাচন কমিটির পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে কয়েকজন খেলোয়াড়কে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি