বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন তারকা ফুটবলার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান অনেকটাই শক্ত করেছে ব্রাজিল। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা সেলেসাওদের লক্ষ্য এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ থেকে পয়েন্ট অর্জন।

তবে জয়ের পরিকল্পনার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নিষেধাজ্ঞার ঝুঁকি।

মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ী ম্যাচে ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোস এই তিনজনই একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি হলুদ কার্ড দেখলে তারা নকআউট পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়ে পড়বেন।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। পরবর্তী ধাপে অর্থাৎ নকআউট পর্বে নতুন করে কার্ড গণনা শুরু হবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগেও কার্ডের হিসাব আবার শূন্য থেকে শুরু হবে।

এই পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে গ্রুপ শীর্ষ নিশ্চিত করার লক্ষ্য, অন্যদিকে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর চিন্তা।

২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও প্রায় নিশ্চিত। তবে ঝুঁকি এড়াতে এই তিন খেলোয়াড়কে বিশ্রামে রাখা হবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কোচিং স্টাফ।

নকআউট পর্বের আগে বড় তারকাদের হারানোর ঝুঁকি নিতে চাইবে না ব্রাজিল এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক