বিক্ষোভের উত্তাপে দিল্লি, নিরাপত্তার কারণে বন্ধ ১৬ মেট্রো স্টেশন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার (২২ জুলাই) সকাল থেকে এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া বন্ধ রাখা হয়েছে।

বন্ধ রাখা স্টেশনগুলোর মধ্যে রয়েছে-লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম।

সম্প্রতি ককরোচ জনতা পার্টির সংসদ ঘেরাও কর্মসূচি, বিরোধী দলগুলোর বিক্ষোভ এবং বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলনের কারণে নয়াদিল্লিতে উত্তেজনা তৈরি হয়েছে। এর পাশাপাশি কৃষক আন্দোলন ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভও চলছে।

প্রশাসনের আশঙ্কা, এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এ কারণে বিক্ষোভকারীদের চলাচল নিয়ন্ত্রণ ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে বন্ধ স্টেশনগুলো আবার চালু করা হবে। যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সর্বশেষ মেট্রো পরিষেবার তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার