সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলের পতাকা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলীয় সূত্র জানায়, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলের পতাকা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ঘোষিত ২২৭ আসনের প্রার্থী তালিকায় ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক হন। তবে তাকে কেন্দ্র করে গণফোরাম বিভক্ত হয়ে যায়।
পরে তিনি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও বিভক্তি দেখা দিলে রেজা কিবরিয়া নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আমজনতার দল’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন বিএনপির সঙ্গে।