‘বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরু হয়েছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করতেই দেশে সহিংসতা ও নাশকতার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। তিনি বলেন, প্রার্থী ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আগুন, ভাঙচুর, সংঘর্ষ—রাজনৈতিক অস্থিরতা নতুন রূপ নিয়েছে, যা আসন্ন নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডি. এম. একাডেমি ফুটবল মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির কর্মীরা বাস ভাঙচুর, দোকানপাটে হামলা এবং মানুষ হত্যা করছে। তিনি বলেন, ড. ইউনুস সরকার আপনাদের মনোনয়ন দেয়নি, দিয়েছে তারেক রহমান। তাহলে তারেক রহমানের বাসায় গিয়ে আগুন লাগান। দেশের সম্পদ ধ্বংস করবেন কেন?

নির্বাচনের আগেই আগুন-জ্বালাও-পোড়াও শুরু হয়েছে—এবার আমরা এগুলো চলতে দেব না। তিনি আরও বলেন, যারা ভোট ডাকাতির চিন্তা করবে, কেন্দ্র দখলে যেতে চাইবে, তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও স্পষ্ট বলেছেন—ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে।

দেশের অর্থনীতি, প্রশাসনিক দুর্নীতি ও সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে অধ্যাপক আকন বলেন, দুর্নীতি বন্ধ করতে পারলে শ্রমিকদের বেতন দ্বিগুণ করা সম্ভব, চাল সর্বোচ্চ ৪০ টাকায় বিতরণ করা যাবে, বিদ্যুতের দাম এক-তৃতীয়াংশ কমানো সম্ভব এবং পরিবহন ভাড়া উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিও বন্ধ হবে।

তিনি বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে এবং তিন লাখের বেশি মসজিদ-মাদ্রাসা থাকার পরও আমরা দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন—এটা লজ্জার। তেতুল গাছে আম পাওয়া যায় না; দুর্নীতিবাজদের হাতে দেশ দিলে উন্নতি হবে না। স্বাধীনতার পর নেতৃত্ব পরিবর্তনের দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা—অনেক স্লোগান দেওয়া হয়েছে; কিন্তু জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আসেনি। এবার জনগণ সৎ ও ইসলামি মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব চায়।

জোটগত প্রার্থী নিয়েও তিনি নির্দেশনা দেন। তিনি বলেন, এই আসনে যদি জোটগতভাবে ইসলামি আন্দোলনের প্রার্থী দেওয়া হয়, তাহলে সবাই হাতপাখায় ভোট দেবেন। আর যদি জামায়াতের প্রার্থী হয়, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. হাসিবুল ইসলাম, কুড়িগ্রাম-১ আসনের সংসদ প্রার্থী হারিসুল বারী রনি, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

সদ্য সংবাদ/ আতিকুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি