বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে অভিযান চালিয়ে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের ব্যবহৃত গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ঝুমুর চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭ নম্বরের একটি গাড়িতে করে বদরুল ইসলাম শ্যামলসহ তিনজন যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা টাকা ও গাড়িটি জব্দ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। তাদের লক্ষ্মীপুর জজ আদালত ভবনের চতুর্থ তলায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বদরুল ইসলাম শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং লক্ষ্মীপুর শহরের আল-আমিন ফার্মেসির মালিক।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বদরুল ইসলাম শ্যামলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচনকে সামনে রেখে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা এবং অবৈধভাবে নগদ অর্থ পরিবহন রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী