বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-১ আসনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৬) ধোবাউড়া উপজেলার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপির অপর পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সালমান ওমর রুবেল।

ঘটনার বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, ‘কার্যালয় উদ্বোধন শেষে বের হওয়ার সময় প্রিন্স ভাইয়ের সমর্থকেরা অতর্কিত হামলা চালায়। এতে আমার কর্মী নজরুল আহত হয়ে পরে মারা যান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমি পুরো ঘটনাটি সম্পর্কে অবগত নই। প্রাথমিকভাবে শুনেছি এটি পারিবারিক কোনো বিরোধ থেকে ঘটতে পারে। এটিকে রাজনৈতিকভাবে রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর