বিচারকের কক্ষে ঘুষচেষ্টা, এসআই আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বরগুনার পাথরঘাটায় বিচারকের কামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। সোমবার পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত। বিভাগীয় মামলা করার শর্তে মুচলেকা নিয়ে পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালত সূত্রে জানা যায়, পাথরঘাটার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সোমবার দুপুরে তাঁর খাসকামরায় অবস্থান করছিলেন। এ সময় অনুমতি নিয়ে এসআই শাহরিয়ার জালাল ভেতরে প্রবেশ করেন। তিনি আদালতের সিআর ৭৮০/২৩ নম্বর মামলার একটি নথি দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের সুপারিশ করেন এবং ঘুষ দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি জানান, ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এতে বিচারক বিব্রত বোধ করলে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে শাহরিয়ার জালালকে আটক করা হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়। তাঁরা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা নিয়ে অভিযুক্ত এসআইকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, বিচারক অর্ডার শিটে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মূলত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের সঙ্গে সম্পর্কিত, এর বেশি কিছু বলা তাঁর পক্ষে সম্ভব নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ