ভয়েস ক্লোন ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে সতর্কবার্তা দিলেন ড. মিজানুর রহমান আজহারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ফেসবুকে জরুরি সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি প্রতারকচক্র তাঁর ছবি, ভিডিও এমনকি কণ্ঠস্বর (ভয়েস ক্লোন) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে।

পোস্টে আজহারী লেখেন, তাঁর পরিচয় ব্যবহার করে ভুয়া পণ্য প্রমোশন, চিকিৎসাসেবা এবং বিশেষ করে ওষুধজাত পণ্যের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব কনটেন্ট দেখে এআই প্রযুক্তি সম্পর্কে অবগত নন—এমন অনেক শুভাকাঙ্ক্ষী আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। একই সঙ্গে তাঁর ব্যক্তি ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইদানীং এসব ভুয়া পণ্য ও ওষুধসংক্রান্ত বিষয়ে Hasanah Foundation-এর অফিসিয়াল নম্বরে নিয়মিত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সঙ্গে তাঁর বা তাঁর প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, তাঁর পরিচয় ব্যবহার করে কোনো পণ্য বিক্রির চেষ্টা সম্পূর্ণ ভুয়া ও অনৈতিক। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এসব কনটেন্ট অপসারণ না করা হলে দেশ বা দেশের বাইরে যেখান থেকেই প্রতারণা চালানো হোক না কেন—জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এমন কঠোর পদক্ষেপ নিতে তাঁরা আগ্রহী নন; তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থ ও ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সব প্রতারকচক্রের প্রতি এটিকে ‘ফাইনাল ওয়ার্নিং’ হিসেবে উল্লেখ করেন তিনি।

পরিশেষে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ড. আজহারী বলেন, কোনো বিজ্ঞাপন বা প্রচারণা দেখে বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই তাঁদের অফিসিয়াল ও যাচাইকৃত সোর্স থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ