ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫, শতাধিক আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা–ছেলেসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান এবং শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মদ ফারজানা ইয়াসমিন।

নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে ওমর ফারুক (৮), কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফোরকান মিয়া। শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়লে দেলোয়ার, তাঁর ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দেলোয়ার ও তাঁর ছেলেকে ঢাকায় পাঠানো হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।

নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী ভূঁইয়া নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই আউয়াল মিয়া। পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় ভয়ে আতঙ্কিত হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫)।

শিবপুরের জয়নগর ইউনিয়নের আশকিতলা গ্রামে ফোরকান নামের এক ব্যক্তি ভূমিকম্পের সময় গাছে ডাল কাটছিলেন। কম্পনের মুহূর্তে তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূমিকম্পে অর্ধশতাধিক নারী–পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নরসিংদীতেও ভূমিকম্প অনুভূত হয়। এ সময় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহরে মানুষ নিরাপদ স্থানে ছুটতে থাকেন।

ঘোড়াশাল এলাকায় ছয়টি বাড়ি ও এসএ প্লাজা নামে সাততলা একটি শপিংমলে ফাটল ধরে। ঘোড়াশাল বাজার এলাকার কয়েকটি ভবনের ছাদ থেকে দেয়ালের ইট খসে পড়ে ক্ষয়ক্ষতি হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটিও দেবে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম দুপুরে গাবতলী এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং যেকোনো দুর্যোগে জেলা পুলিশ মানুষের পাশে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯