ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নির্বাচন কমিশন (ইসি) ভবনে পৌঁছে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌছান ভোটার হওয়ার শেষ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

তারেক রহমান ঢাকার গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন। ইতোমধ্যে তিনি অনলাইনে আবেদন জমা দিয়েছেন। শারীরিক উপস্থিতিতে এই শেষ প্রক্রিয়া সম্পন্ন করতেই ইসি ভবনে আসেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'ভোটার হতে তারেক রহমানের বিরুদ্ধে কোনো আইনি বাধা নেই। ইসির পক্ষ থেকে চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করা সম্ভব।’

ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার কারণে তিনি ভোটার হতে পারেননি।

নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, ভোট অনুষ্ঠিত হওয়ার আগের দিনও ভোটার হওয়ার সুযোগ আছে। এর আগে দেশের অন্য কয়েকজনও একই নিয়মে ভোটার হয়েছেন।

দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

প্রার্থীরা ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দেশের যে কোনো নাগরিকের ভোটার হওয়া বাধ্যতামূলক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?