ভোলাগঞ্জের লুটকৃত সাদা পাথর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রায় ৮ হাজার ঘন ফুট সাদা পাথর আটক করেছে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল। সাদা পাথর উদ্ধারে নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) কাঁচপুর ব্রিজের নিচ থেকে ট্রলারবোঝাই পাথর আটক করে র‍্যাব-১১।

র‍্যাব জানায় সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের লুটকৃত মহামূল্যবান বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে সিলেট থেকে প্রায় ২৪০ কোটি টাকা মূল্যের সাদা পাথর লুট করে দুর্বৃত্তরা।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় যৌথ অভিযান এখনো চলমান। চলমান এই অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি