ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের মোটরসাইকেল চুরি, শনাক্ত হয়নি চোর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি থানার নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই ঢুকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ভাটারা থানায় কর্মরত এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে তালা ভাঙেন, অপরজন বাইরে অবস্থান নিয়ে পাহারা দেন। পরে মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যান তারা।

ঘটনার পরদিন শনিবার মধ্যরাত পর্যন্ত চোরদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে দুই অজ্ঞাত ব্যক্তিকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যেতে দেখা গেছে। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো থাকলেও চোরেরা সেটি খুলে ফেলায় এখনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, 'থানার পার্কিং এলাকা থেকেই মোটরসাইকেলটি চুরি হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আশা করছি দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের গ্রেফতার করা সম্ভব হবে।'

মোটরসাইকেলের মালিক এএসআই মো. ফিরোজ জানান, দায়িত্ব পালনের সময় তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে ছিলেন। সকালে থানায় ফিরে এসে চুরির বিষয়টি জানতে পারেন।

থানার মতো নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি