ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ; নিহত ১৪, আহত ২০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত লিমিটেডের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন শ্রমিক নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু' এর প্রতিবেদনে বলা হয়, প্ল্যান্টের একটি বয়লার টিউবে হঠাৎ বিস্ফোরণ ঘটলে সেখানে কর্মরত শ্রমিকরা হতাহত হন। বিস্ফোরণের সময় কয়েকজন শ্রমিক ভেতরে আটকে পড়েন বলেও আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। আহতদের দ্রুত নিকটবর্তী শক্তি ও রায়গড় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজ বা আটকে পড়া শ্রমিকদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

শক্তি থানার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, দুপুর প্রায় ২টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তিনি নিশ্চিত করেন, ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যান্টের একটি ইউনিটে এই দুর্ঘটনা ঘটে, যা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এনজিএসএল।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার নির্দেশ দেন।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে অভিহিত করে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের