ভাইরাসের থাবায় ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডনরওয়েরতবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলের শিবিরেই হানা দিয়েছে ভাইরাস। এতে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অসুস্থতা নিয়ে বাড়ছে উদ্বেগ।

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম ‘এএস স্পোর্টস’-এর তথ্য অনুযায়ী, মিয়ামির প্রচণ্ড গরম এবং স্টেডিয়ামের অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বারবার যাতায়াতের কারণে খেলোয়াড়দের মধ্যে সর্দি-কাশি ও ফ্লুজনিত সমস্যা দেখা দিয়েছে।

ইংল্যান্ড শিবিরে মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডেকলান রাইস কয়েক দিন ধরে অনুশীলনে অংশ নিতে পারেননি। সতীর্থদের মধ্যে সংক্রমণ ঠেকাতে তাকে আলাদা রাখা হয়েছে। ভাইরাসের পাশাপাশি হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশের চোটেও ভুগছেন এই মিডফিল্ডার। তবে গুরুত্বপূর্ণ ম্যাচ বিবেচনায় শেষ মুহূর্তে তাকে মাঠে দেখা যেতে পারে।

অন্যদিকে নরওয়ে দলে পরিস্থিতি আরও জটিল। দলের প্রধান কোচ স্টলে সলবাক্কেন জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৫০ জন সদস্য কাশি, জ্বর ও দুর্বলতার মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন

ইতোমধ্যে ভাইরাসের কারণে স্ট্রান্ড লারসেনপেডারসেনকে দল থেকে ছিটকে যেতে হয়েছেতবে সংকটের মধ্যেও আত্মবিশ্বাসী নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

তিনি বলেন, গরম পরিবেশ থেকে হঠাৎ শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যাতায়াতের কারণে এমন সমস্যা হওয়া স্বাভাবিক। আশা করছি, ম্যাচের আগেই সবাই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবে।

বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করতে দুই দলের কাছেই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠের লড়াইয়ের আগে ভাইরাস বাধা পেরিয়ে কারা নিজেদের সেরা একাদশ নিয়ে নামতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক