বেলিংহামে ফিরল ম্যারাডোনার কীর্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর পর এবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন ২৩ বছর বয়সী এই তারকা। একই সঙ্গে ফিরিয়ে এনেছেন দিয়েগো ম্যারাডোনার চার দশক আগের এক অনন্য কীর্তির স্মৃতি।

মায়ামির স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৩৬ মিনিটে নরওয়ের গোল হজম করে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান বেলিংহাম। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটেই আবারও গোল করেন বেলিংহাম। তার জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড এবং সেমিফাইনালের টিকিট কেটে নেয় ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও দুটি গোল করেছিলেন বেলিংহাম। ফলে বিশ্বকাপের নকআউট পর্বে টানা দুই ম্যাচে জোড়া গোল করার বিরল কীর্তি গড়লেন তিনি, যা প্রায় ৪০ বছর পর দেখা গেল।

এর আগে সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সে আসরের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে দুটি করে গোল করেছিলেন তিনি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বেলিংহামের গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। সমান ছয় গোল করেছেন তার সতীর্থ হ্যারি কেইনও। বিশ্বকাপের ইতিহাসে একই আসরে একই দেশের দুই ফুটবলারের ছয় বা তার বেশি গোল করার ঘটনা এবারই প্রথম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক