বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'এয়ার  কোয়ালিটি ইনডেক্স' (একিউআই) সূচক অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ৩৩২ নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এ স্কোরে বায়ুর মান থাকে চরম অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২৬৬। তৃতীয় স্থানে  ২৩৬ স্কোর নিয়ে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ ছাড়া দূষিত শহরের তালিকায় পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ভারতের কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আফগানিস্তানের কাবুল।

একিউআই মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা চরম অস্বাস্থ্যকর ধরা হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসময় এ ধরনের দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে মারা যান। তাই বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি