‘বাংলার মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ আর সহ্য করা হবে না’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। তিনি সতর্ক করে বলেন, বাংলার মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ আর সহ্য করা হবে না। কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বললে বা সে রকম আচরণ করলে ভবিষ্যতে তাদের জন্য কোনো পথ খোলা থাকবে না। দেশবাসী, বিশেষ করে ছাত্র, তরুণ ও শ্রমজীবী মানুষ আর কখনও ফ্যাসিবাদ মেনে নেবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের লালদীঘি ময়দানে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁনসহ আট দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতেও আল্লাহর ওপর ভরসা করে ফ্যাসিবাদ মোকাবিলা করা হয়েছে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে প্রতিহত করা হবে। তিনি দাবি করেন, তারা কোনো নির্দিষ্ট দলের বিজয় চান না; আট দলেরও বিজয় চান না। তারা চান দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয়, যা তিনি কুরআন–ভিত্তিক আইন প্রয়োগের মাধ্যমেই সম্ভব বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিজয়ের ধ্বনি চট্টগ্রাম থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের আলোকে পরিচালিত বাংলাদেশ। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, তারা কোনো লাল চক্ষুকে ভয় করেন না এবং কাউকে ‘দাদা-বাবু’ বা ‘বড় ভাই’ মানেন না; সম্পর্ক হবে সমতা ও সম্মানের ভিত্তিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু