বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বাংলাদেশ তার কূটনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করলে দিল্লি ঢাকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায় ভারত।

নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে সোমবার তিনি এসব কথা বলেন। তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসাসহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

বিক্রম মিশ্রি বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশ তার অগ্রাধিকার নির্ধারণ করলে ভারত আলোচনায় বসতে প্রস্তুত। দুই দেশের জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজস্ব সিদ্ধান্ত নেবে, তবে তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন সম্পর্ক যাতে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে, সে প্রত্যাশাও রয়েছে ভারতের।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় যোগাযোগ কিছুটা ধীর হলেও ভারত যোগাযোগ অব্যাহত রেখেছে। ২০২৪ সালে তাঁর ঢাকা সফর এবং ২০২৫ সালে ব্যাংককে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কথা তুলে ধরেন। নবনির্বাচিত সরকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে বলে জানান তিনি। বাণিজ্য সম্প্রসারণ, ভিসা সহজীকরণ এবং সেপা চুক্তি নিয়েও দুই দেশ আগ্রহী বলে উল্লেখ করেন।

বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ নাকচ করে তিনি বলেন, অতীতে সব সরকারের সঙ্গেই কাজ করেছে ভারত এবং ভবিষ্যতেও যে সরকার ক্ষমতায় থাকবে, তার সঙ্গেই কাজ করা হবে। বাংলাদেশের জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে বলে তিনি মন্তব্য করেন।

তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়েও প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই অগ্রগতি হবে বলে জানান তিনি।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন বিষয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, সব বিষয়ে বাস্তবসম্মত উপায়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় ভারত।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নির্দিষ্ট প্রেক্ষাপটে করা হয়েছে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্যকে দ্বিপাক্ষিক কূটনীতির সঙ্গে মেলানো ঠিক নয়।

মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে জ্বালানি সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, ভারত বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে এবং বাংলাদেশে পরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা চলবে।

ভিসা ইস্যুতে তিনি বলেন, মেডিকেল ভিসা ইতোমধ্যে বাড়ানো হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়াও সহজ করা হয়েছে। শিগগিরই সব ধরনের ভিসা স্বাভাবিক করা হবে।

সীমান্তে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার খবরের সত্যতা অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের তথ্য সঠিক নয়। সূত্র: ঢাকাপোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের