তবে বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেওয়া এক ফেসবুক পোস্টে বাংলাদেশ প্রসঙ্গ একেবারেই অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।
মোদি তার পোস্টে লেখেন, 'বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের ইতিহাসে এক গৌরবান্বিত অধ্যায় সৃষ্টি করেছে।'

এর আগে একই দিন বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয় ভারতীয় সেনাবাহিনী। সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে বলা হয়, 'বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীকও।'
পোস্টে আরও বলা হয়, 'মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। এই যৌথ বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে অঙ্কন করেছে এবং একটি নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম দিয়েছে।'
ভারতীয় সেনাবাহিনীর পোস্টে পাকিস্তানি সেনাদের নৃশংসতা ও গণহত্যার প্রসঙ্গও উঠে আসে। সেখানে বলা হয়, পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নির্যাতনের অবসান ঘটায় ১৯৭১ সালের এই মহান মুক্তিযুদ্ধ।